ভিটামিন ‘সি ‘ বা এসকরবিক এসিডের কাজ :
- ত্বক, হাড়, দাত প্রভুতির কোষ সমূহের পরস্পরের সাথে জোড়া লাগানোর কাজ করে।
- শরীরে ক্ষত সারাতে সহায়তা করে।
- দাত, মাড়ি সুস্থ ও শক্ত করে।
- খাদ্যের অন্যান্য উপাদান সমূহের বিপাকে সহায়তা করে।
- ত্বক মসৃণ করে এবং উজ্জ্বল করে।
- রোগ প্রতিরোধে সহায়তা করে।
- দেহে মানুষিক চাপ বা দুশ্চিন্তা থেকে রোগ প্রতিরোধ করে।
- ঠান্ডা বা সর্দি কাশি তে ভিটামিন সি উপকারী ভূমিকা পালন করে ।
- স্ট্রোকের হার প্রায় ৪২ শতাংশ কমায় এই ভিটামিন।
- স্কিনের টান টান ভাব ধরে রাখতে সাহায্য করে।
- বার্ধক্যজনিত বলিরেখা দূরীকরণে সাহায্য করে।
- পরিপাক নালীতে খাদ্যস্থ লৌহ বিশোষিত হয়।
- যকৃতে প্রয়োজনমত লৌহ (iron) সঞ্চয়ে সহায়তা করে।
- ক্যালসিটোসিন, অক্সিটোসিন, থাইরোট্রফিন, ভ্যাসোপ্রেসিন ইত্যাদি হরমোন সক্রিয়করণে কাজ করে।
- ভিটামিন সি পরোক্ষভাবে দেহে রক্ত গঠনে অংশ নেয়।
- রক্তবাহী নাড়ীগুলিকে শক্ত ও মজবুত করে তোলে।
- যেকোনো প্রদাহ দূরীকরণে সাহায্য করে।
- কাটা ছেড়া বা ইনফেকশন জাতীয় ঘা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে।
- ক্যানসার বা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
Post Navi
0 মন্তব্যসমূহ