বিভিন্ন চাকরির পরিক্ষায় আসা সবচেয়ে কমন কিছু বাগধারা একসাথে দেওয়া হলো | একনজরে সবচেয়ে কমন কিছু বাগধারা

সবচেয়ে কমন কিছু বাগধারা

সবচেয়ে কমন কিছু বাগধারা

সবচেয়ে কমন কিছু বাগধারা

  • অরণ্যে রোদন  = নিষ্ফল আবেদন ,
  • আকাশকুসুম = অলীক কল্পনা ,
  • ইসরে পাকা = অকালপক্ক ,
  • কলুর বলদ = পরাধীন
  • ঘোড়ার ডিম = অলীক বস্তু 
  • চোখের মনি = অতি প্রিয় বস্তু 
  • ছাইচাপা আগুন = প্রচ্ছন্ন তেজ 
  • ডুমুরের ফুল = অদৃশ্য বস্তু 
  • বুদ্ধির ঢেঁকি = বোকা 
  • সোনার পাথর বাটি =অসম্ভব বস্তু
  • মাছের মায়ের কান্না = মমতাহীন কান্না
  • কান পাতলা = যে সব কথাই বিশ্বাস করে
  • কলির সন্ধ্যা = কষ্টের সূচনা
  • লম্বা  দেওয়া = চম্পট দেওয়া
  • সোনায় সোহাগা = সুন্দর মিলন
  • মিছরির ছুরি = মিষ্টি কথায় তীক্ষ্ণ আঘাত
  • মাকাল ফল = অন্তঃসারশূন্য লোক
  • জিলাপির প্যাচ = কুট বুদ্ধি
  • তীর্থের কাক = লোভের প্রতীক্ষা কারী
  • তুলকালাম = বিরাট ব্যাপার
  • দুধের মাছি = সুসময়ের বন্ধু
  • ভূতের বাপের শ্রাদ্ধ = অপরিমিত অপব্যয়
  • গোকুলের ষাঁড় = স্বেচ্ছাচারী
  • পাকা ধানে মই = বিপুল ক্ষতি করা
  • ব্যাঙের আধুলি = অতিসামান্য ধন
  • মান্ধাতার আমল = পুরনো আমল
  • দূর্বা গজান = উৎখাত
  • সাপে-নেউলে = শত্রু ভাব
  • রাবণের চিতা = চির অশান্তি
  • মাকাল ফল = অন্তঃসারশূন্য
  • ক অক্ষর গোমাংস = বর্ণপরিচয় হীন
  • গণপিটুনি = প্রচন্ড মার
  • গোঁফ খেজুরে = নিতান্ত অলস
  • পর্বতের মূষিক প্রসব =সামান্য
  • শিরে সংক্রান্তি = আসন্ন বিপদ
  • চাঁদেরহাট = প্রিয়জন সমাগম
  • বিদুরের খুদ = গরিবের সামান্য উপকার
  • একাদশে বৃহস্পতি = সুসময়
  • আলালের ঘরের দুলাল  = অতি আদরের ছেলে
  • উলুবনে মুক্তো ছড়ানো = অপাত্রে জ্ঞান দান
  • গড্ডলিকা প্রবাহ  = অন্ধ অনুকরণ
  • গোড়ায় গলদ = শুরুতেই ভুল
  • উভয় সংকট = দুই দিকে বিপদ
  • কড়ায়-গণ্ডায় = পুরোপুরি
  • আদাজল খেয়ে লাগা = কোমর বেঁধে লাগা
  • আমড়া কাঠের ঢেকি = অপদার্থ
  • অহি-নকুল = চিরশত্রুতা
  • আকাশকুসুম = অবাস্তব কল্পনা
  • টনক নড়া = চেতন হওয়া
  • মগের মুল্লুক = অরাজক দেশ
  • জিলাপির প্যাচ = কুটিল বুদ্ধি সম্পন্ন ব্যক্তি
  • ডামাডোল = গন্ডগোল
  • ঘোড়া রোগ = সাধ্যের অতিরিক্ত সাধ
  • কাষ্ঠ হাসি = কপট হাসি
  • লেজে গোবরে = বিশৃঙ্খলা
  • রাখঢাক = গোপন কথা
  • গাছাড়া ভাব = গুরুত্ব না দেয়া
  • ঘাটের মড়া = অতিবৃদ্ধ
  • পেট পাতলা = গোপনিয়তা রক্ষা করতে পারেনা যে ব্যক্তি
  • আমড়া কাঠের ঢেকি = অকর্মা
  • কান পাতলা = যে কোন কথা বিশ্বাস করে না এমন
  • আকাশ কুসুম = অসম্ভব কল্পনা
  • অরণ্যে রোদন = নিষ্ফল আবেদন
  • আক্কেল সেলামি = নির্বুদ্ধিতার দন্ড
  • খয়ের খাঁ = খোশামোদ কারি
  • দহরম মহরম = অতি খাতির
  • কৈ মাছের প্রাণ = শক্তপ্রাণ
  • রাঘব বোয়াল = প্রভাবশালী ব্যক্তি
  • কানকাটা = বেহায়া
  • পায়াভারি = অহংকারী
  • অকালকুষ্মাণ্ড = অপদার্থ
  • শিরে সংক্রান্তি = সমূহ বিপদ
  • কপাল ফেরা = সুদিন আসা
  • গুড়ে বালি = আশায় নৈরাশ্য
  • কাঠের পুতুল = নিশ্চল
  • রাবণের চিতা = চিরশান্তি
  • গুবর গণেশ = মূর্খ
  • অমাবস্যার চাঁদ = অদৃশ্য বস্তু
  • কানাকরির সম্পর্ক = তুচ্ছ সম্পর্ক
  • চুখের চামড়া = লজ্জা
  • পায়াভারি = অহংকার
  • ব্যাঙের সর্দি = অসম্ভব কিছু
  • ষোল আনা = সম্পূর্ণ
  • তালকানা = বোধহীন
  • আষাঢ়ে গল্প = অবিশ্বাস্য কাহিনী
  • এলাহি কান্ড = বিরাট ব্যাপার
  • ভিজে বিড়াল = কপটচারী
  • মনিহারা ফনী = প্রিয় বস্তু হারানোর অস্থিরচিত্ত ব্যক্তি
  • শাপে বর = অকল্যানে কল্যান
  • সবেধন নীলমণি = একমাত্র অবলম্বন
  • আড়িপাতা = গোপনে শোনা
  • কাঠের পুতুল = নির্বাক বা অসার
  • উড়নচণ্ডী = অমিতব্যয়ী
  • আঠারো মাসে বছর = দীর্ঘসূত্রিতা
  • কালনেমির লঙ্কাভাগ = দুর্লভ বস্তু লাভের আগে তা উপভোগ করার অলীক কল্পনা
  • ঘর জাত করা = অভ্যন্তরিন সমস্যার সমাধান করা
  • ঘাট মানা = দোষ স্বীকার করা
  • চড় মেরে গড় = অপমানের পর সম্মান প্রদর্শন
  • শিয়ালের ডাক = অশুভ লক্ষণ
  • হাড় হদ্দ = নাড়ি নক্ষত্র
  • অতি আশা বাঘের বাসা = অতিরিক্ত কোন কিছুই ভালো না
  • পেট গরম = খাবারে অরুচি হওয়া
  • ছ আঙ্গুলের আঙ্গুল = অতিরিক্ত
  • অকালবোধন = অসময়ের আহ্বান
  • ঈদের চাঁদ = আকাঙ্ক্ষিত বস্তু
  • হাড়ে বাতাস লাগা = স্বস্তি বোধ করা
  • ছেঁড়া চুলে খোঁপা বাঁধা = বৃথা চেষ্টা করা
খুজে পেতে নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দিন
সংকলনে মো: খোরশেদ আলম 
Post Navi

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)