শিশু বেড়ে ওঠার বিভিন্ন পর্যায় ও বয়ঃসন্ধিকালের প্রধান প্রধান পরিবর্তন সমূহ

শিশু বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়

বয়ঃসন্ধিকালের প্রধান প্রধান পরিবর্তন সমূহ 

  • শিশু বড় হওয়ার বিভিন্ন পর্যায়কে – কাল বলে।
  • শৈশবকাল- জন্মের পর ৫ বছর পর্যন্ত।
  • শৈশবকালে ছেলে ও মেয়ে উভয়কে- শিশু বলে।
  • বাল্যকাল- ৬ থেকে ১০ বছর পর্যন্ত।
  • বাল্যকালে – ছেলে হলে বালক ও মেয়ে হলে বালিকা।
  • কিশোর বা কিশোরী  - ১১ থেকে ১৯ বছর।

বয়ঃসন্ধিকালের  শারীরিক পরিবর্তন সমুহ

বয়ঃসন্ধিকাল ও তার বিভিন্ন পর্যায় 

  • বয়ঃসন্ধিকাল – ১১ থেকে ১৯ বছর।
  • বাল্যকাল ও যৌবনের মধ্যবর্তী সময় – বয়ঃসন্ধিকাল ।
  • বয়ঃসন্ধিকাল আগে শুরু হয় – মেয়েদের।
  • বয়ঃসন্ধিকাল মেয়েদের শুরু হয় – ৮ থেকে ১৩ বছর বয়সের মধ্যে।
  • বয়ঃসন্ধিকাল ছেলেদের শুরু হয় – ১০ থেকে ১৫ বছরের মধ্যে।

বয়ঃসন্ধিকালের প্রধান প্রধান পরিবর্তন সমূহ

বয়ঃসন্ধিকালের প্রধান প্রধান পরিবর্তন সমূহ মূলত হরমুনের পরিবর্তনের কারনে হয়ে থাকে।

পরিবর্তন সমূহ তিন ভাগে বিভক্ত।

যথাঃ 

  1. শারীরিক পরিবর্তন 
  2. মানসিক পরিবর্তন 
  3. আচরণিক পরিবর্তন

ছেলে বা কিশোরদের বয়ঃসন্ধিকালের  শারীরিক পরিবর্তন সমুহঃ

  • উচ্চতা ও ওজন বাড়ে।
  • শরীরে দৃরতা আসে, বুক ও কাধ চওড়া হয়।
  • এ বয়সে দাড়ি গোঁফ ওঠে।
  • স্বরভঙ্গ হয় ও গলার স্বর মোটা হয়।
  • বীর্যপাত হয়।

মেয়ে বা কিশোরীদের বয়ঃসন্ধিকালের  শারীরিক পরিবর্তন সমুহঃ

  • উচ্চতা ও ওজন বাড়ে।
  • শরীর ভারী হয়, শরীরের বিভিন্ন হাড় মোটা ও দৃঢ় হয়।
  • ঋতুস্রাব শুরু হয়।

বিঃ দ্রঃ উক্ত পরিবর্তন কারো ক্ষেত্রে আগে বা পরে হতে পারে। তবে এগুলোকে আদর্শ হিসেবে ধরা হয়।

বয়ঃসন্ধিকালের  মানসিক পরিবর্তন সমুহঃ

  • অজানা বিষয়ে জানার কৌতহল বাড়ে।
  • শারীরিক পরিবর্তনের ফলে চলাফেরায় দ্বিধা দ্বন্দ্ব ও লজ্জা কাজ করে।
  • স্বাধীনভাবে চলতে ইচ্ছা করে।
  • নিকটজনের মনোযোগ, যত্ন ও ভালোবাসা পাওয়ার ইচ্ছা তীব্র হয়।
  • আবেগ দ্বারা পরিচালিত হওয়ার প্রবণতা বাড়ে।
  • ছেলে ও মেয়ে পরস্পরের প্রতি আকর্ষণ বাড়ে।
  • মানসিক পরিপক্কতার পর্যায় শুরু হয়।

শিশু বেড়ে ওঠার বিভিন্ন পর্যায়

বয়ঃসন্ধিকালের  আচরণিক পরিবর্তন সমুহঃ

  • প্রাপ্তবয়স্কদের মত আচরণ করে।
  • বিভিন্ন কাজের মাধ্যমে নিজেকে একজন আলাদা ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করে।
  • প্রত্যেক বিষয়ে নিজের মতামত প্রতিষ্ঠা করার চেষ্টা করে।
  • দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ কাজের প্রতি আগ্রহ বাড়ে। 

Post Navi

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ