জেনে নেই দৈনন্দিন খাদ্য উপাদানের কাজ ও বিশেষ ভূমিকা নবম ও দশম শ্রেণির বিজ্ঞান ২০২১

বিভিন্ন প্রকারের খাদ্য উপাদানের কাজ ও গুরুত্বপূর্ণ তথ্য কণিকা

জেনে নেই দৈনন্দিন খাদ্য উপাদানের কাজ ও বিশেষ ভূমিকা ২০২১

শর্করা বা কার্বোহাইড্রেট এর গুরুত্বপূর্ণ কাজ

  • কর্মক্ষমতা বৃদ্ধি।
  • তাপশক্তি উৎপাদন করে।
  • বিপাকীয় বা Metabolic কাজের জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেওয়া।
  • সেলুলোজ আঁশযুক্ত হওয়ায় কুষ্ঠকাঠিন্য রোধ করে।
  • প্রোটিন বা ফ্যাটের অভাব জনিত রোগ থেকে রক্ষা করে।
  • পরিমানে বেশি খেলে স্থূলকায় বা বহুমূত্র রোগ হয়।

আমিষ বা প্রোটিন এর গুরুত্বপূর্ণ কাজ

  • দেহে তাদের প্রতিরোধী পদার্থ বা অ্যান্টিবডি তৈরী করা।
  • দেহ গঠনে প্রোটিন অপরিহার্য।
  • প্রোটিন তাপশক্তি উৎপাদনের কাজ করে।
  • রোগ সৃষ্টিকারী রোগজীবাণুকে প্রতিরোধ করা।
  • কোষে সংঘটিত সব বিক্রিয়ার অনুঘটক হিসেবে কাজ করে।
  • আমিষ DNA ও RNA তৈরির জন্য এমিনো এসিড সরবরাহ করে।
  • কোষের নানা রকম কার্যাবলির নিয়ন্ত্রক হিসেবে কাজ করে।
  • দেহের প্রতিরক্ষা ব্যবস্থার আবশ্যিক উপাদান হিসেবে কাজ করে।
  • রক্ত ধারায় প্রবাহিত অক্সিজেনের বাহক হিসেবে কাজ করে।
  • কখনও কখনও শক্তির উৎস হিসেবে কাজ করে।
  • আমিষ দেহের বৃদ্ধির জন্য প্রয়োজন হয়।

স্নেহ পদার্থ বা লিপিড এর গুরুত্বপূর্ণ কাজ

  • দেহে সবচেয়ে বেশি তাপ ও শক্তি সরবরাহ করে।
  • দেহের বৃদ্ধি ও পুষ্টির জন্য অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে কাজ করে।
  • দেহে তাপের অপচয় রোধ ও খাদ্যভাণ্ডার হিসেবে কাজ করে।
  • ত্বকের সজীবতা, মসৃণতা বজায় রাখে এবং চর্ম রোগ প্রতিরোধ করে।
  • ভিটামিন – A, D, E, K শোষণে সহায়তা করে।
ভিটামিন এর গুরুত্বপূর্ণ কাজ ও প্রেগন্যান্সির সময় কোন ভিটামিন প্রয়োজন
Post Navi

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ