খাদ্যপ্রাণ বা ভিটামিন এর গুরুত্বপূর্ণ কাজ ও প্রেগন্যান্সির সময় কোন ভিটামিন প্রয়োজন ২০২১

খাদ্যপ্রাণ বা ভিটামিন এর গুরুত্বপূর্ণ কাজ

ভিটামিন শরীর বৃদ্ধি ও সুস্থ রাখার জন্য খুবই দরকারি।নিচে বিভিন্ন ভিটামিনের কাজ উল্লেখ করা হল।

ভিটামিন ‘এ’ এর কাজ :

  • দেহের পুষ্টি ও বৃদ্ধিতে ভিটামিন এ সাহায্য করে।
  • আমরা যে খাবার খায় তা হজমে ও ক্ষুধা সৃষ্টিতে কাজ করে।
  • আমাদের চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখে।
  • রক্তে স্বাভাবিক অবস্থা বজায় রাখে।
  • ত্বককে সুস্থ রাখে এবং সংক্রামক রোগ প্রতিরোধ করে।

ভিটামিন ‘ বি ১ ’ (থায়ামিন) এর কাজ :

  • প্রধান কাজ হলো শর্করা বিপাকে অংশগ্রহণ করা।
  • স্বাভাবিক ক্ষুধা বজায় রাখতে এবং স্নায়ুতন্ত্রকে সক্রিয় রাখতে সহায়তা করা।
  • কোষেদের কর্মক্ষমতা বাড়াতেও বিশেষ ভূমিকা নেয় বি১।
  • স্নায়ু দুর্বলতা, মানসিক অবসাদ, ক্লান্তি দুর করে।

ভিটামিন ‘ বি২ ‘ (রিবোফ্লাবিন) এর কাজ :

  • শক্তি উৎপাদনে সাহায্য করা।
  • হজম ক্ষমতার উন্নতি ঘটানোর পাশাপাশি গ্যাস-অম্বলের প্রকোপ কমাতে সাহায্য করে।
  • ব্লাড সেলের সংখ্যা বৃদ্ধিতেও সাহায্য করে বি২।
  • চুল এবং ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও এই বি২ বিশেষ কাজে আসে।

ভিটামিন ‘ বি৩ ‘ এর কাজ :

  • হার্ট অ্যাটাক রোধে সাহায্য করে।
  • শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমায়।
  • ভাসকুলার ডিজঅর্ডার এবং শ্বাসকষ্টজনিত নানাবিধ সমস্যাকে দূর রাখতে বিশেষ ভূমিকা নেয়।
  • হাড়কে শক্তপোক্ত করতেও সাহায্য করে।

ভিটামিন ‘ বি৫ ‘ (নিয়াসিন বা নিকোটিন এসিড ) এর কাজ :

  • কোষের গঠনে বিশেষ ভূমিকা পালন করে।

ভিটামিন ‘ বি৬ ‘ (পাইরিডক্সিন) এর কাজ :

  • শক্তি উৎপাদনে সহায়তা করে।
  • এনজাইম রিঅ্যাকশন যাতে ঠিক মতো হয়, সেদিকে খেয়াল রাখে ভিটামিন বি৬।
  • প্রোটিন মেটাবলিজম প্রক্রিয়াও ত্বরান্বিত করে।

ভিটামিন ‘ বি৭ ‘ এর কাজ :

  • চুলের সৌন্দর্য, ত্বক এবং নখকে সুন্দর রাখার দায়িত্ব পালন করে।
  • মেটাবলিজম প্রক্রিয়া যাতে ঠিক মতো হয়, সেদিকেও খেয়াল রাখে।

ভিটামিন ‘ বি৯ ‘ এর কাজ :

  • প্রেগন্যান্সির সময় বি৯ ভিটামিনটির প্রয়োজন বেড়ে যায়।
  • ভিটামিন ‘ বি৯ ‘ ফলেট নামে পরিচিত।
  • ভিটামিন ‘ বি৯ ‘ শরীর যাতে ঠিক মতো প্রোটিন গ্রহণ করতে পারে, সেদিকে নজর রাখে।
  • গর্ভাবস্থায় যাতে কোন ধরনের জটিলতা প্রকাশ না পায়, সে ব্যাপারেও সাহায্য করে।

ভিটামিন ‘ বি১২ ‘ (সায়ানোকোবালামিন) এর কাজ :

  • এটা লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে।
  • শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে।
  • ব্রেন ফাংশনে যাতে কোন ব্যাঘাত না ঘটে সেদিকেও নজর রাখে।
ঠান্ডা বা সর্দি কাশিতে ভিটামিন ‘সি ‘ বা এসকরবিক এসিডের ভূমিকা ও কাজ
Post Navi

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ